ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

লাইফস্টাইল

সানি লিওনের আর্কষণীয় ফিগারের রহস্য

লাইফস্টাইল ডেক্স
প্রকাশিত : রবিবার, ২০২১ জুলাই ১১, ০৩:০২ অপরাহ্ন

অতিরিক্ত ওজন কমাতে যেমন শরীরচর্চার বিকল্প নেই; ঠিক তেমনই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলেও নিয়মিত ব্যায়াম করা বাধ্যতামূলক। আর এই নিয়ম মেনে চলেন বলিউডের সব নায়িকারাই। ঠিক তেমনই প্রথম থেকেই শারীরিক ফিটনেস দেখিয়ে কোটি কোটি দর্শকের মনোযোগ কেড়েছেন সানি লিওন। তার আকর্ষণীয় ফিগারের তারিফ করেন ভক্তকূল।

এজন্যই ভক্তকূলের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, তার ফিটনেসের রহস্য কী? অন্যদের মতো সানি লিওনও বলিউড ইন্ডাষ্ট্রিতে নিজের প্রতিমূর্তি বজায় রাখতে পুষ্টিকর খাদ্য এবং ব্যায়ামের প্রতি অধিকতর মনোযোগী। ব্যস্ত জীবন সত্ত্বেও তিনি সব সময় পুষ্টিকর খাবার খান, বিশেষ করে শাক-সবজি ও ফলের রস। প্রোটিন এবং অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার সবসময় পাতে রাখেন সানি লিওন।

নিয়মিত এক গ্লাস দুধ, কয়েকটি টোস্ট এবং ডিমের সাদা অংশ খান সকালের নাস্তায়। দুপুরের খাবারে রাখেন- গ্রিলড চিকেন, শাক-সবজি ও সালাদ। রাতে মাছ বা মুরগির মাংস এবং সালাদ খেয়ে থাকেন সানি। স্ন্যাকস হিসেবে খান বাদাম, বে