ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

লাইফস্টাইল

পেট ব্যথা হলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ আগস্ট ২৩, ১২:৩৫ অপরাহ্ন
পেটে ব্যথা এমনই এক অসুখ যা দেখা দিতে পারে একদম হুট করেই। কোনো কাজ করছেন কিংবা শুয়ে আছেন, হঠাৎ শুরু হলো পেটে ব্যথা! বেশিরভাগ সময়ে এই ব্যথা সহনীয় পর্যায়ে থাকলেও কখনো কখনো তা অসহ্যও হয়ে ওঠে। পেটে ব্যথার প্রতিকারের আগে এর কারণ জানা জরুরি। ব্যথার ধরন দেখে বুঝে নিন এই পেটে ব্যথার কারণ কী হতে পারে। পেট ব্যথার কারণ: নানা কারণেই হতে পারে পেটে ব্যথা। এক এক কারণে ব্যথা এক এক জায়গায় হয়। তাই কোনো কারণে পেটে ব্যথার ধরন কেমন হয় তা জেনে নেয়া জরুরি- পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যায় পেটে ব্যথা হয়। সে ক্ষেত্রে এই ব্যথা পেটের উপরে মাঝখান দিয়ে শুরু হয়। পেটে কখনও চিনচিনে, কখনও জ্বালাপোড়ার মতো ব্যথা হয়। এর সঙ্গেই থাকে টক ঢেঁকুর, বমি ভাব। অনেক সময়ে খুব ঘাম হতে পারে।   অগ্ন্যাশয়ের প্রদাহের জন্য ব্যথা হলে তা হবে পেটের উপরে খানিক বাঁ দিক ঘেঁষে। এই ব্যথা খুবই তীব্র হয় আর পিছন দিকেও অনুভূত হতে পারে। এর সঙ্গে বমি ভাবও থাকতে পারে। কিডনিতে পাথর বা কোনো সংক্রমণের কারণেও পেটে ব্যথা হয়। সেক্ষেত্রে ব্যথা হয় যে কিডনিতে ব্যথা হয়েছে সেই কিডনির দিকের পà