দাঁতের হলদে ভাব দূর হবে ৫ ঘরোয়া উপায়ে!
দাঁত হলুদ হওয়ার কারণে অনেক সময় বিব্রত হতে হয়। সমাজে চলাফেরায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দাঁতের এই হলদেটে দাগ। নানা কারণে দাঁতে এই হলুদ দাগ দেখা দিতে পারে। দাঁতের অযত্ন, তামাক সেবন, নিয়মিত ওষুধ সেবন, পান মশলা কিংবা মদ্যপানের কারণে চলে যেতে পারে দাঁতের স্বাভাবিক শুভ্রতা। হলদে ভাব কাটিয়ে দাঁত ফের উজ্জ্বল, ঝকঝকে সাদা করে তুলতে আধুনিক পদ্ধতির সাহায্য নেওয়া যেতেই পারে। কিন্তু একেবারে কম খরচে যদি দাঁতকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে তো কথাই নেই। তেমনি ৫টি অব্যর্থ ঘরোয়া পদ্ধতি আজ আপনাদের জানানো হচ্ছে।
কলার খোসা:
কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘোষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটে যায়। তবে কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর অবশ্যই হলকা গরম জল দিয়ে ভাল করে কুলকুচি করে নিতে হবে।
তুলসি পাতা:
তুলসি পাতা দাঁতের স্বাà