ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

বিনোদন

শত কোটি টাকার ‘দিন দ্য ডে’ মুক্তির ঘোষণা দিলেন অনন্ত (ভিডিও)


প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ১৭, ০৩:০৮ অপরাহ্ন

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। নায়ক দাবি করেছেন, এর বাজেট ১০০ কোটি টাকা। এটি আন্তর্জাতিক মানের সিনেমা। এসব কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে কৌতুহল রয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ জানান অনন্ত জলিল।


এ সময় তিনি বলেন, ''দর্শক ‘দিন: দ্য ডে’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অà¦