মা শব্দটির সঙ্গে মিশে আছে অপরিসীম মায়া ও মমতা। যে মায়ায় বাধা পড়ে আছেন সব মায়েরা। বিশ্ব মা দিবসকে ঘিরে সবাই ব্যক্ত করেছেন তাদের না বলা অনেক অনুভূতি ও ভালোবাসার কথা। সন্তানরা তো নিজ নিজ মায়ের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেনই, বাদ যাননি মায়েরাও।
এদিকে মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা। তবে এ তালিকায় এবার নতুন করে যুক্ত হয়েছেন মা হতে চলা অভিনেত্রী পরীমনি। অনাগত সন্তানের সঙ্গে বেবি বাম্পের ছবি শেয়ার করে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। ছবিতে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে পরীমনির বেবি বাম্প।
যদিও এর আগেই ঈদ করতে কক্সবাজারে গিয়ে পরীমনি শেয়ার করেছিলেন তার বেবিবাম্পের ছবি। তবে মা দিবসের এই ছবিটিতে দেখা যায় কক্সবাজà
