ঢাকাই সিনেমায় নন্দিত চিত্রনায়িকা শাবনূর জীবনের আরেকটি বসন্ত পার করেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) ৪৩ বছরে পা দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জন্মদিনের বিশেষ দিনটিতেও অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি।
জন্মদিনের পরিকল্পনার বিষয়ে এ অভিনেত্রী বলেন, জন্মদিন নিয়ে পরিকল্পনা ছিল, কিন্তু সবকিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি। তাই এবারের জন্মদিনটা পরিবারের সঙ্গেই উদযাপন করছি।
তিনি আরও বলেন, আমার পূর্ণ মনোযোগ একমাত্র সন্তান আইজেনের দিকে। তাকে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলাই আমার স্বপ্ন। আমার সেই স্বপ্নটা যেন মহান আল্লাহ পূর্ণ করেন, এ দোয়া চাই সবার কাছে।
শাবনূরের পারিবারিক নাম কাজী শারমীন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের ২৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন তিনি।
গত শতকের নব্বইয়ের দশকে শাবনূরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে
