ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

দেশজুড়ে

মাদক মামলার আসামি মামুন!

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ১৫, ১০:১৭ পূর্বাহ্ন

কলেজছাত্র মামুনকে (২২) বিয়ের মাত্র আট মাসের মাথায় উদ্ধার হলো কলেজশিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ। তার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। স্বজনদের দাবি মামুন মাদকাসক্ত। সে নানান সময় স্ত্রীর কাছে টাকা চাইতো।

টাকা না দিলে অশান্তি করতো। এ নিয়ে মানসিক চাপে ছিলেন কলেজশিক্ষিকা। এছাড়া বয়সে ছোট ছেলেকে বিয়ে নিয়ে স্বজন ও প্রতিবেশীদের কটু কথা তো আছেই।

নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দীন জানিয়েছেন, জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। আর পিবিআই পুলিশ ওই ঘটনার ছায়া তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে জেলা পুলিশ।

কী কারণে মৃত্যু হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, মামুনের মাদকের মামলায় আসামি হওয়া, বখাটেদের সঙ্গে মারামারি, নতুন মোটরসাইকেল চাওয়া, স্বজন ও প্রতিবেশীদের কটু কথা, সংসার চালানোয় টানাপোড়েন-- এসব কারণে মানসিক চাপে ছিলেন শিক্ষিকা।

শিক্ষিকার চাচাতো ভাই সাবের হোসেনের দাবি, বিয়ের ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে খায়রুন নাহারের আত্মীয়, সহকর্মী, পরিচিতজনরা বিভিন্ন সমালোচনা করেছেন। কেউ এটাকে পজিটিভ আবার কেউ নেতিবাচক প্রতি