দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ১৬৬ টাকা।
বুধবার (১৫ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১২৩৬ ও সনাতন সোনার দাম প্রতি ভরি ৫০ হাজার ৯১৩ টাকা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ১৩৩ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৭৪ হাজার ৩০০ টাকা। ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজাà¦
