লকডাউনের মধ্যেও যানজট
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের দ্বিতীয় দিন নগরীর সড়কগুলোতে যানজট দেখা গেছে।
সোমবারের (৫ এপ্রিল) তুলনায় আজ মঙ্গলবার (৬ এপ্রিল) যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি। শুধু গণপরিবহন ছাড়া সবই চলতে দেখা গেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক মোড়ে এমন চিত্র দেখা গেছে।
অফিসগামী চাকরিজীবীরা জানান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বাহন গণপরিবহন ছাড়া সব পরিবহনই চলাচল করছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচল করছে। সোমবার যেখানে রিকশাও পাওয়া যাইনি আজ সেখানে চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে।
সকাল ৯টায় রাজারবাগ মোড়ে দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো যানজট। প্রতিটি সিগন্যালে ৮-১০ মিনিটের মতো করে অপেক্ষা করতে হচ্ছে। গতকাল এই সিগন্যালে কোনও ট্রাফিক পুলিশের উপস্থিত ছিলেন না।
কাকরাইল মোড়ে গিয়ে দেখা গেছে যানজট। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যানজট নিয়ন্ত্রণ করছেন। একই চিত্র দেখা গেছে ফকিরাপুল, কামরাইল, পল্টন, দৈনিক বাংলা, মৎস্য ভবন, শাহবাগ, কাওরান বাজার, পান্থপথসহ আশপাশের এলাকাগুলোতে।
মোটরসাইকে যাà¦