ফ্রান্সের পণ্য বর্জনের ডাক হেফাজতের
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির পণ্য বর্জনের জন্য মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরুর আগে সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বাবু নগরী বলেন, “আমি সব মুসলিম দেশের রাষ্ট্র প্রধানদের কাছে দাবি জানাব, আপনারা ফ্রান্সের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করুন। ইমানি দাবি, আপনারা ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করুন। ”
ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনাদের ইমানি শক্তি থাকলে ফ্রান্সের পণ্য ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফেলে দিন। ”
বিশ্ব মুসলিম দেশগুলো এবং বাংলাদেশ সরকারকে তিনি বলেন, “যারা আল্লাহ রাসুল ও কোরআনের সঙ্গে বেয়াদবি করবে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করুন। ”
সভাপতির বক্তৃতায় ঢà