দোকানপাট-শপিংমল খোলা যাবে ৯টা-৫টা
করোনা ভাইরাস মহামারির লকডাউনের মধ্যে সিটি এলাকায় গণপরিবহনের পর এবার সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে জানিয়েছে, ৯-১৩ এপ্রিল শপিংমল ও দোকানপাট খোলা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তেসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আগের নির্দেশনার আলোকে নতুন এই নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, আগামী ৯ (শুক্রবার) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।
তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের à¦