ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয়

এখনো গৃহীত হয়নি স্বাস্থ্য ডিজির পদত্যাগপত্র

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ জুলাই ২২, ০১:০৪ অপরাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেয়া পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। এটি এখন সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে জানিয়েছেন জন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। বুধবার (২২ জুলাই) সময় সংবাদকে টেলিফোনে তিনি আরো জানান, সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হলে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি প্রজ্ঞাপন আকারে জানানো হবে। তবে আজ প্রজ্ঞাপন হবে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি জনপ্রশাসন সচিব। করোনা ভাইরাস মহামারীর মধ্যে একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পদ ছাড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে সà§