ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয়

উত্তরা থেকে আগারগাঁও গেলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১২, ১১:০২ পূর্বাহ্ন
ফাইল ছবি।

পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে উদ্দেশ্যে ছেড়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিল না। রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়। দিয়াবাড়ী ডিপো এলাকা থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেল ছেড়ে যায় আগারগাঁওয়ের উদ্দেশ্যে। এ উপলক্ষে মেট্রোরেলের মূল অনুষ্ঠান হবে আগারগাঁও স্টেশনে।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি বেলা ১১টায় আà¦