চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১১ হোটেল মালিককে দুই লাখ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুর হতে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।
জানা গেছে, লাইসেন্স না থাকায় অভিযানে ফোর সিজনসকে ৩০ হাজার, হালাল ডাইনকে ৩০ হাজার, ইনসাফ রেস্তোরাঁকে ২৫ হাজার, নবাবী কিচেনতে ২০
