চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট ২৭ জানুয়ারি
করোনাভাইরাস মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সোমবার ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে।
যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ান জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।
এ বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্ধà¦