ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ১৮, ১১:০৫ পূর্বাহ্ন
নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে সাতবার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, চসিক নির্বাচনের আগে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ভাইয়ের মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। পাঁচদিন আগে মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ইন্