ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

কনস্টেবল মোশারফকে ইয়াবা দেওয়া এএসআইয়ের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ২৩, ১২:৪৩ অপরাহ্ন
রাঙ্গুনিয়া থানায় কর্মরত কনস্টেবল মো. মোশারফ হোসেন (৩৭)। অন ডিউটিতে ছিলেন তিনি। কোনো ছুটি নেননি থানা থেকে। তার থাকার কথা রাঙ্গুনিয়া থানা এলাকায়। অথচ তাকে পাওয়া গেলো চট্টগ্রাম শহরের চকবাজার থানাধীন ওয়াসা মোড় এলাকায়। কোনো কাজে বা বেড়াতে এসেছিলেন তা নয়। এসেছিলেন ইয়াবা বিক্রি করতে। আর ইয়াবা বিক্রি করতে এসেই ধরা পড়েন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে। ২১ অক্টোবর সন্ধ্যায় চকবাজার থানাধীন ওয়াসা মোড় এলাকায় হà¦