ফারুক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নগরের আগ্রাবাদের কেরানি বাড়ি পুরাতন কবরস্থানের পাশের নালায় এ লাশ পাওয়া যায়। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
জানা গেছে, নিহত ফারুক গাড়ি সাজানো ও বিয়ের অনুষ্ঠানে ফুল সাজানোর কাজ করতো। সর্বশেষ ফুলের দোকানের মালিক সোহেলের সাথে কাল (৯মার্চ) রাতেও কথা হয় বলে মহানগর নিউজকে সোহেল নিশ্চিত করেছেন।

