ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

'আগামী ৭ দিন অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত'

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ১৫, ০১:৩৩ অপরাহ্ন
করোনায় আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে নতুন করে বাড়ার কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৭ দিন অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার(১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, কোভিড ১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে। কিন্ত এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে বহু গুন। তারা যে গ্রামের মানুষ, এমন নয়। শহুরে মানুষরাও নিয়ম নীতির তোয়াক্à