বাফুফের নির্বাচনে লড়বেন যারা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মনোনয়নপত্র সংগ্রহ করা ৪৯ প্রার্থী। আগামী ৩ অক্টোবর হতে যাওয়া বাফুফে নির্বাচন-২০২০-এ অংশ নেয়ার জন্য গত তিন দিন ধরে সংগ্রহ করা মনোনয়নপত্র পূরণ করে মঙ্গলবার জমা দেন পদপ্রর্থীরা। নির্বাহী কমিটি গত সোমবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে।
বাফুফে নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সভাপতি পদে তিন, সিনিয়র সহ-সভাপতি পদে দুই, সহ-সভাপতি পদে আট এবং কার্যনির্বাহী সদস্য পদে ৩৬ জনসহ মোট ৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজধানীর সোনারগাঁ হোটেলে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিয়ে ১৩৯ জন কাউন্সিলর বাফুফের কার্যনিবাহী কমিটির ২১ পদে চার বছরের জন্য প্রতিনিধি ঠিক করবেন।
নির্বাচনের তফসিল অনুসারে, ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্à¦