চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে আক্রমণাত্মক ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৬৮ রানের লিড পেরিয়ে যেতে আজ সকালে মাত্র ৫ ওভার লেগেছে সফরকারীদের। ব্যাট হাতে আক্রমণের ভার কাঁধে তুলে নিয়েছিলেন কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলারদের বাজে লাইন লেংথের সুযোগ নিয়ে মারকুটে ব্যাটিং করতে থাকেন তিনি। কিন্তু তাকে ফিরিয়ে শ্রীলঙ্কার রাশ টেনে ধরেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পরে তিনি শূন্য রানে ফিরিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ম্যাথিউসকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে পঞ্চম দিনেও আশানুরূপ সহায়তা পাচ্ছেন না বোলাররা। তবে তাতেও জ্বলে উঠেছেন তাইজুল। বুধবার শেষ বিকেলে সফরকারীদের দুজনকে ফিরিয়ে পঞ্চম দিনের জন্য কিছুটা হলেও উত্তেজনার আভাস দিয়েছিলেন এ বোলার। কিন্তু আজ সকালে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে চট্টগ্রা
