ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

খেলা

অলআউট আফগানিস্তান, সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ ফেব্রুয়ারী ২৩, ০২:৫৩ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডের প্রথম ইনিংস শেষে স্বস্তিতেই থাকার কথা তামিম বাহিনীর। কারণ আফগানদের যে অল্পতেই বেঁধে ফেলা গেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান শেষপর্যন্ত একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্ত তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে।

নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ২১৫ রান। তবে এই রানটা দুইশও পেরোত না, যদি না নাজিবুল্লাহ একপ্রান্ত আগলে না রাখতেন। ৮৪ বà