ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ওমিক্রন আসার পর দিল্লিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় করোনার সংক্রমণ বেড়ে গেছে। এতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বেগ বেড়েছে। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে গত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আর শুধু কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২২ হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসের পর শনিবার দিল্লিতে করোনাভাইরাস শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। এদিন শনাক্ত ৫০ শতাংশ বেড়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭১৬ জন। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪।
চলতি সপ্তাহে গত সোমবার (à
