ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক

কোভিড সেন্টারে রোগীদের খাওয়ানো হচ্ছে ‘গোমূত্রের ওষুধ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ১০, ০৫:০১ অপরাহ্ন
ভারতে কোভিড-১৯ চিকিৎসায় গোমূত্র ও গোবরের ব্যবহার বেশ আলোচনায় এসেছিল গত বছর। এ বছরও অব্যাহত রয়েছে সেই ধারা। সম্প্রতি গুজরাটের একটি গ্রামে গোয়ালঘরে গড়ে তোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। আর সেখানে রোগীদের দেয়া হচ্ছে গোমূত্র থেকে তৈরি ‘আয়ুর্বেদিক ওষুধ’। ‘গোধাম মহাতীর্থ পথমেদা’র শাখা বনষ্কণ্ঠের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহন যাদব বলেন,‘আমরা ৫ মে থেকে এই সেন্টার শুরু করেছি। এখানে মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদà