ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক

এভারেস্টের জয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন কামি রিতা

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মে ০৯, ০২:৫৯ অপরাহ্ন

এভারেস্ট জয়ে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

গত বছর তিনি ২৫তম বারের মতো ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এই শিখর জয় করেন। এবার নিজের রেকর্ড ফের ভেঙে ৫২ বছরের এই নেপালি পর্বতারোহী ইতিহাস গড়লেন। 

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তার সঙ্গে এভারেস্ট জয় করেন আরও ১০ জন নেপালি পর্বতারোহী। দলটির নেতৃত্বে ছিলেন কমি রিতা শেরপাই। 

কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, কামি রিতা শেরপা তার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।

১৯৫৩ সালে এ পথ ধরেই ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট à