ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

রাজনীতি

গ্রেফতারের পর আদালতে নেওয়া হচ্ছে ইশরাককে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ এপ্রিল ০৬, ০১:৩১ অপরাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতে নেওয়া হচ্ছে।

বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটকের পর প্রথমে মতিঝিল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এরপর ২০২০ সালের অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে তাকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক মিঠু। তিনি বলেন, ২০২০ সালের গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে পুলিশ গ্রেফতার করেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির à