ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

রাজনীতি

কাউকেই ছাড় দেব না আমি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ১৪, ১১:২৪ পূর্বাহ্ন
গতকাল আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় একাধিকবার তাঁর কঠোর অবস্থানের বিষয়টি ব্যক্ত করেন। গণভবনে অনুষ্ঠিত সকাল থেকে সন্ধ্যা অবধি চলা ওই সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বারবার আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘর্ষ, প্রাণহানি ও রক্তপাতের ঘটনায় চরম ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই ঘটনাগুলোয় জড়িত সব পক্ষের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকালের যৌথ সভাটি লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য হলেও বাছাইয়ের ফাঁকে বা বিরতির পরে নোয়াখালীতে আওয়ামী লীগের কোন্দলের বিষয়টি নিয়ে কথা বলেন শেখ হাসিনা। যৌথ সভায় উপস্থিত একটি সূত্র জানায়, বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে নোয়াখালী জেলা আওয়াম