ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

দেশজুড়ে

‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ আগস্ট ২১, ০২:৫২ অপরাহ্ন

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৪৫ টাকা নির্ধারণ করার পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিকরা। কিন্তু পরক্ষণেই ওই মজুরি প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নেমেছেন তারা।

রোববার (২১ আগস্ট) সকালে বুকে ‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’ স্লোগান লিখে আবারও লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এ সময় তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকরা আন্দোলনে ছিলেন। মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা উন্নীত করার দাবিতে ৯ আগস্ট থেকে আন্দোলন চালিয়ে যান তারা।

শনিবার (২০ আগস্ট) শ্রীমঙ্গলে পুনরায় বৈঠকের পর মজুরি ২৫ টাকা বাড়ানো হলে প্রথমে শ্রমিকরা তা মেনে নেন। কিন্তু পরে