ঢাকা , বুধবার, ২০২৬ অক্টোবর ২৮, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয়

স্মার্টফোন বিক্রির মধ্য দিয়ে ফিরছে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও সরব হচ্ছে ইভ্যালি। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়েছে ‘পণ্য নিন, টাকা দিন, উপভোগ করুন আকর্ষণীয় পণ্য!’।

এ বিষয়ে সতত্য যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছেন, আদালতের নির্দেশ রয়েছে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলার।

এদিকে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল Evaly.com.bd ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’