ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয়

সরকারি স্কুলে লটারিতে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ ডিসেম্বর ১২, ০১:৫১ অপরাহ্ন
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে আবেদন গ্রহণ শুরু করা হবে। অনলাইনে (https://gsa.teletalk.com.bd) ২৭ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। করোনা ভাইরাস মহামারির কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে লাটারির মাধ্যমে ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে