বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার ডায়াসে মুজিববর্ষ বানানের ভুল স্বীকার করে উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।
এ সময় তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ ডিসেম্বর ২০২১। একদিকে বিজয়ের পঞ্চাশ বছর অন্যদিকে স্বাধীনতার স্থপতির জন্ম শতবার্ষিকী। উৎসব আয়োজনে এর চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে। সেদিন সারাদেশে একযোগে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ বাক্য পাঠ করà¦
