ব্যারিস্টার রফিক-উল হক আর নেই
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) এক ভিডিও বার্তায় হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, গত ১৫ তারিখ থেকে স্যার (রফিক-উল হক) আমাদের এখানে ভর্তি আছেন। স্যার এখন লাইফ সাপোর্টে আছেন। স্যারের অবস্থা অপরিবর্তিত।
স্যার এখন সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। স্যারকে দেখতে গণ স্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার এসেছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস সাহেব খোঁজ-খবর নিয়েছিলেন। আরও অনেক ব্যারিস্টার, শুভাকাঙ্ক্ষী খোঁজ-খবর নিচ্ছেন। তার শারীরিক অবà