ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৩ কার্তিক ১৪৩৩

জাতীয়

বুস্টার ডোজেও প্রথম রুনু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ১৯, ০২:২২ অপরাহ্ন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা দেওয়ার কার্যক্রম।

রোববার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রথম টিকা গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা।

এর আগে, চলতি বছরের ২৭ জানুয়ারি এই রুনু কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই বাংলাদেশে শুরু হয়েছিল করোনাভাইরাসের টিকা কর্মসূচি। এরপর বুস্টার ডোজেও প্রথম টিকা নেন এই সিনিয়র স্টাফ নার্স।

এছাড়া প্রথম মন্ত্রী হিসেবে বুস্টার নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর ধারাবাহিকভাবে বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আসিনুল হক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিà