এখন থেকে দেশে টিকটক ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য জানতে পারবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টিকটক ব্যবহারকারীরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পর চাইলেই এখন আর নিজেদের লুকাতে পারবে না। পুলিশের এ বিশেষ শাখার কাছ থেকে পাওয়া কনটেন্ট রিমুভ্যাল রিকোয়েস্ট এবং সেটি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।
শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটক’কে বাংলাদেশে নিরাপদ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য সিআইডি ও টিকটক কর্মকর্তাদের মধ্যে গতকাল বুধবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে সিআইডির সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউ
