ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয়

এলএসডির চেয়েও ভয়ংকর ‘ডিওবি’, আটক ৩

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ২৯, ১১:১১ পূর্বাহ্ন

ইন্টারনেটের অন্ধকার জগৎ ডার্ক ওয়েবে অর্ডার করলেই কুরিয়ার বা ডাকের মাধ্যমে দেশে পৌঁছে যাচ্ছে নতুন ভয়ানক মাদক ‘ডিওবি’ যা ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালানো সম্ভব।

আন্তর্জাতিক অপরাধ চক্রের কাছ থেকে এমন মাদক এনে রমরমা ব্যবসা করছে দেশের মাদক কারবারিরা। এ নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
ইন্টারনেটের অন্ধকার জগৎ ডার্ক ওয়েব। যেখানে চলে নিষিদ্ধ মাদক, অস্ত্র ও চোরাই গোপন তথ্য জাতীয় যাবতীয় সব কিছুর অবৈধ কারবার। ডার্ক ওয়েবে কীভাবে কেনা হয় মাদক। সময় সংবাদকে সেই তথ্য জানিয়েছে এক মাদক কারবারি।

এক ব্যবহারকারী জানান, ডার্ক ওয়েবে বিট কয়েন নামক ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্ডার দেওয়া হলে কুরিয়ারের মাধ্যমে আসে এ মাদক।

দেশে নতুন মাদক আসছে এমন তথ্য নিয়ে একটি চক্রের কাছে অর্ডার দিয়ে এলিফেন্ট রোডের সুন্দরবন কুরিয়ার থেকে পাঁচটি এলএসডি স্ট্রিপ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর সেই সূত্র ধরেই খুলনায় অভিযানে যান কà¦