ডা. শাহাদাত হোসেনের ইশতেহার ঘোষণা : ৭৫ প্রতিশ্রুতি
জলাবদ্ধতামুক্ত, স্বাস্থ্যকর, শিক্ষাবান্ধব, গৃহ কর ও আবাসন সুবিধা, পরিচ্ছন্ন চট্টগ্রাম, নিরাপদ, সাম্য-সম্প্রীতির, নান্দনিক পর্যটন নগর এবং তথ্য প্রযুক্তি সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে ৭৫ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় তিনি নির্বাচিত হলে সব পুরনো মেয়রদের সাথে সমন্বয় করে চট্টগ্রামের উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে