ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ২৭ ইউপিতে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ২৬, ১১:০৮ পূর্বাহ্ন

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে পটিয়া উপজেলায় অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পেপার ও ইভিএম মেশিন পাঠানো হয়েছে আজ ভোরে।  

এদিকে, ভোটকেন্দ্রে সকাল থেকে ভো