ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

আটকে গেল বুলেট ট্রেনের স্বপ্ন


প্রকাশিত : শনিবার, ২০২২ জানুয়ারী ০৮, ০৩:১৭ অপরাহ্ন

চার বছর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, রাজধানী ঢাকা থেকে বন্দরনগর চট্টগ্রামে মাত্র এক ঘণ্টায় যাওয়া যাবে বুলেট ট্রেনে। এরপর সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নও হয়েছে।
কিন্তু এখন সেই বুলেট ট্রেনের স্বপ্ন আটকে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-চট্টগ্রামের রেলপথের অবকাঠামো উচ্চগতির ট্রেন চলাচলে সহায়ক নয়। এই মেগা প্রকল্পে হাত দেওয়ার আগে বর্তমান সিঙ্গেল লাইনগুলোকে ডাবল লাইনে রূপান্তরসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করতে হবে। রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও, দেশের কোনও রেলপথে বৈদ্যুতিক ট্রেনই চালু করতে পারেনি রেলওয়ে। বৈদ্যুতিক ট্রেন চালুর আগেই বুলেট ট্রেন চালুর প্রকল্প বাস্তবসম্মত নয়। যেখানে বছর না যেতেই ট্রেনের নতুন ইঞ্জিন অকেজো হয়ে যায়, সেখানে বুলেট ট্রেন চালানো কঠিন।  

সম্ভাব্যতা যাচাই এবং বিশদ নকশা প্রণয়নের কাজ শেষ হলেও প্রকল্পটি বাস্তবায়নে আপাতত পরিকল্পনা নেই বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বà¦