চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়ি এলাকায় অনেকটা জঙ্গলপূর্ণ ও ঘনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে আল রাজি রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদনের কারখানাটি। এটি স্মার্ট গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সীতাকুণ্ডের বিএম ডিপোও একই মালিকের।
অভিযোগে জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নকশা অনুমোদন ও ভূমি ব্যবহারের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের হাটহাজারীর পর্যটন এলাকায় হাইড্রোজেন পার অক্সাইড তৈরির রাসায়নিক কারখানা
