ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের সামনে আবারও ইতিহাসের হাতছানি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা মাহমুদউল্লাহ বাহিনী আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। তবে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচেই সিরিজ জিততে চায় টিম টাইগার্স। আর তার জন্য ভালো ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সমৃদ্ধ রেকর্ড রয়েছে। তবে সেটি কেবল একদিনের ক্রিকেটে। এবার টি-টোয়েন্টিতেও সফরকারীদের হারিয়ে মিরপুর শের-ই-বাংলায় নতুন ইতিহাস লিখেছে স্বাগতিকরা।
এদিকে, প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টম লাথামের বাহিনী। প্রথম সারির দল এ সিরিজে না খেললেও তরুণরাই মোড় ঘুড়িয়ে দিতে পারেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্ররা।
বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল তৃতীয় ম্যাচে একাই নিয়েছিলেন ৪ উইকেট। শিকার বানিয়েছিলেন একে একে মেহেদী হাসান, সাকিà
