লজ্জার হারে নিউজিল্যান্ড সফর শেষ বাংলাদেশের
খালি হাতেই নিউজিল্যান্ড সফর শেষ হলো বাংলাদেশের। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে কিউইরা।
তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৫ রানে হেরেছ বাংলাদেশ। টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে যাওয়া ম্যাচটিতে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান করতে পারে টাইগাররা।
এর আগে দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৪১ রান করে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ভুলে যাওয়ার মতো অভিষেক হলো লিটন দাশের।
দলকে নেতৃত্ব দিতে যেমন ব্যর্থ হয়েছেন তেমনি ব্যাট হাতেও ব্যর্থ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এই সফরে উল্লেখযোগ্য কোনোকিছুই কর