সবার নজর আটকে ছিল পিএসজির বেঞ্চে, কখন নামবেন লিওনেল মেসি। শেষ হলো অপেক্ষা, মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। তার আগেই অবশ্য জোড়া গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে দেন কিলিয়ান এমবাপে।
রাঁসের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।
দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ১২টি শট নেয় পিএসজি, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে। কম যায়নি প্রথম তিন রাউন্ডেই ড্র করে আসা রাঁসও। তাদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।
দুই পক্ষের শক্তির বিবেচনায় পিএসজির জয়টা প্রত্যাশিতই ছিল। মূল ফোকাসটা ছিল বার্সেলোনায় ২১ বছর কাটিয়ে আসা মেসির অভিষেক। এ মাসের মাঝামাঝি যা কারোর ভাবনাতেও ছিল না, সেটিই আনুষ্ঠানিকভাবে বাস্তবে ধরা দিল। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ব্যতীত অন্য কোনো জার্সিতে মাঠে নামলেন আর্জেন্টাইন তারকা। গোল করে বা করিয়ে নতুন শুরুটা রাঙাতে না পারলেও বল পায়ে পুরনো জাদু দেখানোর আভাস ঠিকই à¦
