মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের লড়তে হয়, কিন্তু সম্পর্কটা যদি এমন সাপে-নেউলে হয়ে যায়, তবে একসঙ্গে খেলবেন কী করে? নেইমার আর কিলিয়ান এমবাপের মধ্যে নাকি এক দফা হাতাহাতিও হয়ে গেছে।
‘স্পোর্টস বাইবেল’-এর প্রতিবেদন, শনিবার রাতে মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। অবস্থা এমনই দাঁড়িয়েছিল, দুজনকে আলাদা করতে বেশ বেগই পেতে হয়েছে সতীর্থদের।
মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করেন নেইমার। কিন্তু ঝামেলাটা বাঁধে পেনাল্টি নেওয়া নিয়ে। দুই দল যখন ০-০ সমতায়, তখন একটি পেনাল্টি পেয়à§
