ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৪ কার্তিক ১৪৩৩

খেলা

জয়রথ ছুটছে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ নভেম্বর ১৩, ১২:৪৩ অপরাহ্ন
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

মন্টেভিডিওতে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই দল সাজান লিওনেল স্কালোনি। তবে ম্যাচের শুরুতেই আসল কাজটা সেরে করে ফেললেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

কষ্টের এই জয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন স্কালোনি জানান, চোট থেকে সেরে উঠে মেসি খেলতে প্রস্তুত। তবে সতর্কতার জন্যই কি-না, তাকে বাইরে রেখে খেলতে নামে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে দলের সেরা তারকাকে বদলি নামান কোচ।

২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার এটি অষ্টম জয়। সঙ্গে চার ড্রয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

গত মাসেই গোছানো ও ছন্দময় ফুটবলে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। ফিরতি দেখায় ম্যাচের সাত মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় তারা। ডান দিক থেকে পাওলো দিবালার পাস ডি বক্সে ধরে এক পলকে সামনে দেখে শট নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বল দূরের পোস্ট ঘেঁষে ঠিক