ডানেডিনে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল উড়িয়ে মেরেছিলেন তামিম ইকবাল। হয়তো বোঝাতে চেয়েছিলেন দিনের বাকি সময়টা বেশ ভালোই যাবে। ওই ছক্কা হাঁকিয়েই দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন তামিম। কিন্তু ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং আর ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শটে দিনের সূর্যটা সেদিন মেঘে ঢাকা পড়েছিল।
তবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে সেই ট্রেন্ট বোল্টকে উড়িয়ে না মারতে পারলেও বলকে মাটি কামড়ে সীমানা ছাড়া করেছেন। এরপর ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লিটন দাস ফিরে গেলেও তামিম তার চরিত্র পাল্টাননি। খোলসেবন্দি সৌম্য সরকারকে নিয়ে অপর প্রান্তে ধীরে ধীরে সাবলীল ব্যাট করতে থাকেন তামিম।
তামিম তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডে ফিফটি। দেশের ইতিহাসে তামিমই প্রথম ফিফটির মাইলফলক স্পর্শ করলেন। আর এ ফিফটির মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ৫০ রানের বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানও হয়ে গেলেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তা
