ঢাকা , বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯, ১৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক

কাপড়ের মাস্কে কি ওমিক্রন ঠেকানো যায়?


প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ২৬, ১১:১০ পূর্বাহ্ন

মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। এরই মধ্যে ভাইরাসটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক গবেষণা।

জানা গেছে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের মতো মারাত্মক নয়। তবে ছড়ায় অনেক দ্রুত। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাস্কের ব্যবহারে আমাদের অনেক কিছু পুনরায় বিবেচনা করা উচিত। বিশেষ করে কাপড়ের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি মিলকেন ইনস্টিটিউট স্কুল অব পাবলিক হেল্থের চিকিৎসা বিশ্লেষক ড. লিয়ানা ওয়েন সিএনএনকে বলেন, কাপড়ের মাস্ক দিয়ে করোনা মোকাবিলা সম্ভব নয়। বিশেষ করে ওমিক্রনের ক্ষেত্রে।

ওয়েন বলেন, আমাদের কমপক্ষে একটি থ্রি-প্লাই সার্জিক্যাল মাস্ক পরতে হবে। যেটা ডিসপোস্যাবল মাস্ক নামেও পরিচিত। বেশিরভাগ ওষুধের দোকানে, কিছু মুদি ও খুচরা দোকানে এটি পাওয়া যায়। এর ওপরে কাপড়ের মাস্ক পরা যায়। শুধু কাপড়ের মাস্ক পরলে হবে না বলেও জানান তিনি। বেশি জনাকীর্ণ স্থানে সবার কেএন৯৫ বা এন৯৫ মাস্ক পরা উচিত